Zing bails and LED Stumps

Model : JK-526ZB, Brand : Jk-techbd

Price : 18000 Taka
Available 10 Pcs


Description:

 এলইডি স্টাম্প ও জিং বেইলস Zing Bails

বাজারে প্রচলিত সাধারণ এলইডি স্টাম্প থেকে আমাদের তৈরি এই প্রযুক্তি সম্পূর্ণ আলাদা। এটি কেবল একটি খেলনা নয়, বরং ঘরোয়া বা প্রফেশনাল টুর্নামেন্টকে আন্তর্জাতিক মানে উন্নীত করার একটি অত্যাধুনিক আইওটি  ডিভাইস।

 

কেন আমাদের এলইডি স্টাম্প অনন্য?

সাধারণত বাজারে যে সস্তা এলইডি স্টাম্প পাওয়া যায়, সেগুলো কেবল সাধারণ ভাইব্রেশন সেন্সর দিয়ে তৈরি। ফলে স্টাম্পে বল না লেগে কেবল জোরে বাতাস লাগলে বা কেউ ধাক্কা দিলেও লাইট জ্বলে ওঠে। কিন্তু JK-Technology Bangladesh নিয়ে এসেছে একদম অরিজিনাল ফ্লেভার।

 

আমাদের এই জিং বেইলস Zing Bails সরাসরি আইসিসি  ICC এর নিয়মানুযায়ী কাজ করে। এটি তখনই জ্বলে উঠবে যখন বল স্টাম্পে আঘাত করবে এবং একইসাথে বেইলটি তার নির্দিষ্ট জায়গা থেকে অন্তত কিছুটা সরে যাবে। অর্থাৎ, স্টাম্পে বল লেগে যদি বেইল না পড়ে, তবে এটি জ্বলবে না ঠিক যেমনটা আমরা আন্তর্জাতিক ম্যাচে দেখি।



Specification:

সেন্সর প্রযুক্তি: অ্যাডভান্সড ম্যাগনেটিক সেন্সর  ও ইন্টেলিজেন্ট লজিক
কাস্টিং বডি: হাই-ইমপ্যাক্ট ৩ডি প্রিন্টেড এবং ইপোক্সি রেজিন সিলড

ব্যাটারি : ৩.৭ ভোল্ট লিথিয়াম-আয়ন
চার্জিং: মাইক্রো ইউএসবি বা টাইপ-সি রিচার্জেবল

স্ট্যান্ডবাই টাইম: ১৫ ঘণ্টা  একটানা ব্যবহারের উপযোগী

লাইটিং : ১২০ ডিগ্রি এঙ্গেলে ৩ পাশে হাই-গ্লো এলইডি ৩৬০ ডিগ্রি ভিজিবিলিটি

কাঠের ধরণ: প্রিমিয়াম শক্ত কাঠ মেহগনি or গামারি যা বলের প্রচণ্ড আঘাত সইতে সক্ষম

 

 

 

প্রফেশনাল আউট ডিটেকশন: ভাইব্রেশন সেন্সর নয় বরং ম্যাগনেটিক সেন্সিং প্রযুক্তি ব্যবহারের ফলে নির্ভুলভাবে আউট হওয়া শনাক্ত করে।

 

অত্যধিক মজবুত Highly Durable: বেইল এবং স্টাম্পের ভেতরের অংশগুলো রেজিন দিয়ে পুরোপুরি ভরাট করা, যা টেপ-টেনিস বা লেদার বলের প্রচণ্ড আঘাতেও সার্কিটকে সুরক্ষা দেয়।

 

ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ: রেজিন কোটিংয়ের কারণে শিশির ভেজা ঘাস বা ধুলোবালিতেও ইলেকট্রনিক্স নষ্ট হয় না।

 

৩৬০ ডিগ্রি ভিজিবিলিটি: মাঠের যেকোনো প্রান্ত থেকে লাইটের উজ্জ্বল আলো স্পষ্ট দেখা যায়।

 

সুপার ফাস্ট রেসপন্স: বল এবং বেইলের সংযোগ বিচ্ছিন্ন হওয়া মাত্র ১ মিলি-সেকেন্ডের মধ্যে লাইট জ্বলে ওঠে।




>> সারা দেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ১০০ টাকা
>> আমাদের বিক্রয় প্রতিনিধির নিকট থেকেও পণ্য সংগ্রহ করতে পারেন।
>> আমাদের পণ্য বা সেবা সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসা, অভিযোগ বা পরামর্শ থাকলে ফোন করুন ০১৭৫৮৮৬৬০১৬




Similar Product


Corporate Office :
20/11 Tajmahal Road
Mohammadpur, Dhaka-1207



JK-Technology Bangladesh 2014-2026
Develop by onlinebd.org