Wifi Pump Controller
Model : JK-921w, Brand : JK-Techbd
![]() ![]() ![]() ![]()
|
Price : 6000 Taka
|
Description:
আপনার স্মার্ট পানির পাম্প কন্ট্রোলার এখন আরও স্মার্ট! আমাদের জনপ্রিয় JK-921s (Smart3D) এর সকল সুবিধার পাশাপাশি এবার যুক্ত হয়েছে WiFi IoT কন্ট্রোল। এখন থেকে আপনি বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আপনার স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে পানির পাম্প নিয়ন্ত্রণ এবং পানির লেভেল মনিটর করতে পারবেন।
এই ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী মাইক্রোপ্রসেসর ও উন্নত পি.সি.বি. এবং রীলে। তাই এটি বহু বছর একটানা চলতে পারে কোনো সমস্যা ছাড়াই। এতে আছে উন্নত ও নিখুঁত প্রোগ্রাম যা ১০০% সঠিক পানির লেভেল নির্ণয় করে।
কেন WiFi3D বেছে নেবেন
1. রিমোট কন্ট্রোল = অ্যাপ বা ব্রাউজারের মাধ্যমে যেকোনো জায়গা থেকে পাম্প অন অফ করুন
2. লাইভ মনিটরিং = মোবাইল বা কম্পিউটার থেকেই দেখুন রিজার্ভ এবং ওভারহেড ট্যাংকের পানির লেভেল
3. হিস্ট্রি লগ = সারামাসের পাম্পের অ্যাক্টিভিটি এবং পানির লেভেলের ইতিহাস দেখার সুবিধা
4. স্মার্ট IoT প্রযুক্তি = Arduino এবং ESP01 এর সমন্বয়ে গঠিত অত্যন্ত নির্ভরযোগ্য সিস্টেম
5. সহজ কনফিগারেশন = WiFi Manager প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই আপনার হোম ওয়াইফাই-এর সাথে কানেক্ট করা যায়
Water Sensor Setup Process
Controller Connection with Main Line and pump
এর বিশেষত্ব :
ওভারহেড-ট্যাংক এবং রিজার্ভড-ট্যাংক এর পানির লেভেল দেখার জন্য আছে এল.সি.ডি. ডিসপ্লে।
রিজার্ভড ট্যাংকে পানি না থাকলে যেন পাম্প চালু না হয় সেজন্য আছে ড্রাই-রান প্রটেকশন।
দুর্ঘটনাবশত সেন্সর ক্যাবল ছিড়ে গেলে যেন পানির অতিরিক্ত অপচয় না হয় সেজন্য আছে রান-লিমিট সুবিধা।
প্রয়োজনমতো যেকোনো সময় অন-অফ করার জন্য আছে অন-অফ বাটন।
ইন্সটলেশন গাইড Installation
ইন্সটলেশন প্রক্রিয়াটি আমাদের সাধারণ Smart3D ডিভাইসের মতোই সহজ
পাওয়ার ও মোটর সংযোগ সাধারণ Smart3D এর মতো ১-৪ নম্বর টার্মিনালে ২২০ ভোল্ট এ.সি. এবং পাম্পের লাইন সংযোগ করুন।
সেন্সর সংযোগ ৫-৮ নম্বর টার্মিনালে সেন্সরগুলো সংযুক্ত করুন।
ওয়াইফাই রেঞ্জ নিশ্চিত করুন যে, যেখানে ডিভাইসটি বসানো হচ্ছে সেখানে আপনার রাউটারের সিগন্যাল পায়। সিগন্যাল দুর্বল হলে একটি ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।
সাথে দেওয়া ওয়াটার সেন্সর এর একদিকে ২টি অন্যদিকে ৬টি তার/ক্যাবল রয়েছে। একদিকের ২টি তারকে ডিভাইসের ৫/৬ অথবা ৭/৮ এ সংযোগ দিতে হবে। সেসরের অন্যদিকে থাকা ৬টি তার ট্যাংকের ভেতর উপর থেকে নিচে ঝুলিয়ে দিতে হবে। ট্যাংক ছোট হলে ৬টি তার প্রয়োজন মতো কেটে নিন। এক্ষেত্রে লক্ষণীয় যে : সেন্সর এর উপরে থাকা ২টি তার-এ পানি স্পর্শ করলে পাম্প বন্ধ হবে। লেভেল দেখাবে ৯৯% . এবং নিচের দিকে থাকা সেন্সরের লম্বা তার ২টি থেকে পানি নিচে চলে গেলে লেভেল ০০% হবে এবং পাম্প চালু হবে। মাঝে থাকা ১টি করে হলুদ তার পানির লেভেল ৫০%, ৭৫% দেখার জন্য ব্যবহার হয়ে থাকে।
WiFi কনফিগারেশন গাইড
ডিভাইসটি প্রথমবার সেটআপ করার সময় নিচের ধাপগুলো অনুসরণ করুন:
১. ডিভাইসটি অন করুন। ডিভাইসটি তখন অটোমেটিক একটি ওয়াইফাই হটস্পট তৈরি করবে।
২. আপনার মোবাইল বা ল্যাপটপ থেকে ওই ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট করুন।
৩. কানেক্ট হওয়ার পর একটি ওয়েব পেজ অটোমেটিক ওপেন হবে না হলে ব্রাউজারে 192.168.4.1 লিখে এন্টার দিন।
৪. Configure WiFi অপশনে ক্লিক করুন।
৫. আপনার বাসার ওয়াইফাই নেটওয়ার্কের নাম SSID এবং পাসওয়ার্ড সিলেক্ট ইনপুট দিন।
৬. সেভ করুন। ডিভাইসটি রিবুট হয়ে আপনার ওয়াইফাই-এর সাথে যুক্ত হয়ে যাবে।
Specification:
1. Capacity : 3 Horse Power.
2. Size :14cm X 12cm X 4cm.
3. Water sensor Voltage : 5v.
4. Fully automatic and Easy installation.
5. Dual Tank monitoring (overhead + reservoir).
6. Ensure no overflows or dry running.
7. wifi rang/ hotspot range : 20 feet.
8. Server Address : http://onlinebd.org/pc
9. ON/OFF switch for manual control.
10. Large and Clear 16x2 LCD display.
11. Five Step water level display On LCD.
12. Run time limit facilities.(Hr:MM=99:59)
13. Run time Counting.(Max:25599:59 =Hour:minute)
14. total Start/Stop Count.(max:99999)
15. Last Run time (99:59:59 hr:mm:ss).
16. Sensors and cable status show.
17. Signal noise level show.
18. one year guarantee.
|
|
|
|
|
>> সারা দেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ১০০ টাকা
>> আমাদের বিক্রয় প্রতিনিধির নিকট থেকেও পণ্য সংগ্রহ করতে পারেন।
>> আমাদের পণ্য বা সেবা সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসা, অভিযোগ বা পরামর্শ থাকলে ফোন করুন ০১৭৫৮৮৬৬০১৬
| | GSM Pump Controller Price : 5499 Taka |
| | Automatic Pump Controller (Smart-2) Price : 4000 Taka |
| | Automatic Water Pump Controller (Smart3D) Price : 4000 Taka |
| | Water Pump Controller (SSRM) Price : 6000 Taka |
| | Dual Pump Controller (SSRM-Dual) Price : 6000 Taka |



